সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

৪৮ ঘণ্টার হরতাল: সোমবার সকাল পর্যন্ত ১৬টি অগ্নিসংযোগ হয়েছে

বিএনপি, জামায়াত ও সমমনা কয়েকটি দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে সোমবার সকাল ৯টা পর্যন্ত অন্তত ১৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, এই সময়ে দুর্বৃত্তরা সারাদেশে মোট ১৬টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।

এর মধ্যে ঢাকা মহানগরীসহ ঢাকা বিভাগে চারটি, রাজশাহী বিভাগে সাতটি, চট্টগ্রামে চারটি এবং ময়মনসিংহ বিভাগে একটি অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

এ সময় ৯টি বাস, ৬টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ট্রেনের তিনটি বগি পুড়ে যায়।

তিনি আরও বলেন, উল্লেখিত সময়ের মধ্যে সারাদেশে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিটের ১৪৪ জন সদস্য কাজ করেছেন।

—-ইউএনবি