সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

হরতালে চট্টগ্রামে ৩ বাসে আগুন

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় ও শেষ দিনে চট্টগ্রামে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সেমাবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার কেঁওচিয়ায় মডেল মসজিদের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এটি দুর্ঘটনা না নাশকতা তা বলতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ।

পুড়ে যাওয়া তিন বাসের মধ্যে দুইটি শ্যামলী ও একটি হানিফ পরিবহনের বাস রয়েছে। এসব বাস চট্টগ্রাম-কক্সবাজার সড়কে গণপরিবহন হিসেবে চলাচল করত।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী বলেন, ‘পুড়ে যাওয়া বাসগুলো বড়, এগুলো মডেল মসজিদের একটু দক্ষিণে তাদের (মালিক) নিজস্ব ডিপোতে ছিল। ওদেরও পাহারাদার ছিল, তারা কিছু বলতে পারতেছে না। কীভাবে আগুন লেগেছে সেটা তদন্ত করা হচ্ছে।’

সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, সোমবার ভোরে আমরা খবর পেয়েছি। আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা বলা যাচ্ছে না।

—-ইউএনবি