সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

১৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ের আওতাধীন রাদগাঁওয়ে তেলবাহী ট্রেনের লাইনচ্যুত ওয়াগন দু’টি উদ্ধার করা হয়েছে। ফলে ১৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে বাহুবল উপজেলার রাদগাও এলাকায় সিলেটগামী তেলবাহী ট্রেনের দু’টি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বুধবার দিবাগত রাত আড়াইটায় আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসে। দীর্ঘ ১৩ ঘণ্টা উদ্ধার কাজ পরিচালনার পর স্বাভাবিক হয় রেল যোগাযোগ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল পৌনে ৯ টায় বগিগুলো উদ্ধারের পর দুর্ঘটনা কবলিত ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, বুধবার (দিবাগত) রাত আড়াইটা থেকে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টা পর্যন্ত টানা ১৩ ঘণ্টা উদ্ধার কাজ করা হয়েছে।

এখন সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।

—-ইউএনবি