সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

পিরোজপুরে ১৪০০ টন ডাল নিয়ে টিসিবির জাহাজ অর্ধনিমজ্জিত

পিরোজপুরে সন্ধ্যা নদীতে ১৪০০ টন মসুর ডালভর্তি এমভি স্কাই নামে টিসিবির একটি জাহাজ তলা ফেটে অর্ধনিমজ্জিত হয়ে পড়েছে। রূপসা-১ নামে একটি জাহাজের সঙ্গে সংঘর্ষে বুধবার এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) কাউখালীর সন্ধ্যা নদীতে জাহাজটি জরুরি নোঙর করেছে।

এমভি স্কাই জাহাজের মাস্টার মো. হান্নান জানান, ১৪০০ টন মসুর ডালভর্তি জাহাজটি চট্টগ্রাম থেকে যশোরের নোয়াপাড়া যাচ্ছিল। বরিশাল থেকে ছেড়ে ঝালকাঠির গাবখান নদীতে এলে রাত ১২টায় রূপসা-১ নামে অন্য একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর এমভি স্কাই কিছুদূর আসার পরে বুঝতে পারে তাদের জাহাজের তলা ফেটে গেছে।

তিনি আরও বলেন, পরে অর্ধনিমজ্জিত অবস্থায় জাহাজটি পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীর লঞ্চঘাট এলাকায় থেমে থাকা আরেকটি জাহাজের সঙ্গে এসে নোঙর করে।

দুর্ঘটনার সংবাদ পেয়ে কাউখালী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাতে চাইলে জাহাজ কর্তৃপক্ষ অভিযান চালাতে দেয়নি।

পরে পিরোজপুরের জেলা প্রশাসন চট্টগ্রামে জাহাজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে। তারা জানায় অন্য একটি মালবাহী জাহাজ ঘটনাস্থলে গিয়ে ডাল উদ্ধার করবে।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, ঘটনাটি শোনার পরপরই তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত জাহাজটি পরির্দশন করেছেন।

তিনি জাহাজ কর্তৃপক্ষ ও মালামালের মালিক দুই পক্ষের সঙ্গেই কথা বলেছেন।

তিনি আরও বলেন, জাহাজটি উদ্ধারের জন্য বিআইডব্লিউটিসির উদ্ধারকারী জাহাজকে খবর দেওয়া হয়েছে। নিরাপদে ও দ্রুত জাহাজের মালামাল খালাস করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজম্ব) মোহাম্মদ আমীনুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

—-ইউএনবি