সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সিলেট-৪ আসনে তৃণমুল বিএনপির প্রার্থী সাংবাদিক আবুল হোসেনের মনোনয়নপত্র দাখিল

জেলা প্রতিনিধি, সিলেট :

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইঘাট-কোম্পানীগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমুল বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদিক মোঃ আবুল হোসেন।

৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তা লুসি কান্ত হাজং এর কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় বিশিষ্ট মুরব্বী সৈয়দ আলী, আলী মিয়া, আইয়ুব আলী, আব্দুল জলিল, যুবনেতা সজিব আহমদ, রাজু আহমদ, রাজন মিয়া, মোঃ ইসান, জাহেদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোঃ আবুল হোসেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি এবং দৈনিক আমাদের সময় এর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।