সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ (শাহজাদপুর):

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থীসহ ৯ জন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. কামরুজ্জামানের হাতে মনোনয়নপত্র জমা দেন তারা।

বিষয়টি নিশ্চিত করে মো. কমরুজ্জামান জানান, আওয়ামী লীগের প্রার্থী চয়ন ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মো. মোজাম্মেল হক, জাকের পার্টির মো. রেজাউল করিম (বিপ্লব), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর মো. রেজাউর রশীদ খান, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর মো. আল-আমীন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর মোহাম্মদ আলী এবং সবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর।মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।