সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

৯ ফেব্রুয়ারি দেখা যাবে ‘ভূতপরী’

অনলাইন ডেস্ক :

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নতুন বছরের শুরুতেই চমক জাগানিয়া সংবাদ দিয়েছেন। তিনি তার ফেসবুকে এ সংবাদটি প্রকাশ করেছেন। জয়া তার পোস্টে লিখেছেন, মানুষ মরে ভূত হলে, ভূত মরে কি পরী হয়? আলাপ হবে ভূতপরীর সাথে। আসছে ‘ভূতপরী’ ৯ ফেব্রুয়ারি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে! জানা গেছে, আগামী ৯ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পাচ্ছে ‘ভূতপরী’ সিনেমাটি। জয়া তার ফেসবুকে গত সোমবার সিনেমার একটি ভিডিও পোস্ট করেছেন। এরপর তিনি একটি পোস্টারও প্রকাশ করেছেন।

পোস্টারে দেখা গেছে, তিনি গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছেন। সেইসঙ্গে পা দোলাচ্ছেন। পাশাপাশি তার পেছনে পরীর মতো দুটি ডানা। এদিকে জয়া আহসান নতুন বছর উপলক্ষে তার ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়ে তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে জয়া বলেছেন, নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তটি অবশ্যই আনন্দের। আমার সবাই আনন্দ প্রকাশ করেত চাই এক সাথে। কিন্তু আমাদের এই আনন্দ যেন অন্যের মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়।