সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নেটিজেনদের মনে ঝড় তুললেন সোহানা

অনলাইন ডেস্ক :

মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আবেদনময়ী ছবি শেয়ার করে নেটিজেনদের নজর কাড়েন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। আজ যেন ভেজা শরীরে ভিন্ন এক সাবাকে আবিষ্কার করলো নেটদুনিয়া। নতুন বছরের প্রথম দিন সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন অভিনেত্রী। সবুজ শাড়ীতে সাবার পানিতে ভেজা সাবার এই ছবিগুলো নেটিজেনদের মনে ঝড় তুলেছে। বেশ কিছু ছবি দিয়ে সাবা ক্যাপশনে লেখেন, ‘হে হিম হে অর্ণব হে সমীরণ, হে অসঙ্গত হে বিকিরণ, সমস্ত ভ্রান্তি এ অব্দে থুয়ে, লয়ে যাও মোরে সুন্দর সন।’

ছবিগুলোতে সোহানা সাবাকে আবেদনময়ী রূপে দেখা গেছে। যা পছন্দ করেছেন ভক্তরা। কেউ আবার মজা করে বলেছেন, ‘এই শীতে উষ্ণতার জন্য ছবিগুলোই যথেষ্ট।’ কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় পথচলা শুরু তার। দেশের গ-ি পেরিয়ে কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। ‘আয়না’, ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’ থেকে ‘বৃহন্নলা’-বড় পর্দায় নিজের কাজের জন্য প্রশংসিত হয়েছেন সোহানা সাবা।