সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

প্রেমের সিনেমা পরিচালনায় রুবেল

অনলাইন ডেস্ক :

অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাসুম পারভেজ রুবেল বেশির ভাগ সময় অ্যাকশন ছবিতেই অভিনয় করেছেন। ‘লড়াকু’ খ্যাত এই নায়ক যে ছবিগুলো পরিচালনা করেছেন তার প্রতিটিই অ্যাকশনধর্মী। প্রথমবার স্যাড রোমান্টিক ছবি পরিচালনা করছেন তিনি। ‘চোখের জলে ভাসায়’ নামের ছবিটির প্রথম লটের শুটিং করেছেন ডিসেম্বরে। এ মাসের দ্বিতীয় সপ্তাহে করবেন শেষ লটের শুটিং। ছবিতে রুবেলের সঙ্গে অভিনয় করেছেন রেদওয়ান রাশেদ প্রহর ও একজন নতুন মুখ।

সিনেমাটি প্রসঙ্গে রুবেল বলেন, ‘গল্পটি খুব পছন্দ হওয়ায় পরিচালনার দায়িত্ব নিয়েছি। আমার দর্শকরা এবার নতুন কিছু পেতে যাচ্ছেন। এত দিন আমাকে মারপিট নায়ক হিসেবে দেখে এসেছেন তাঁরা। এবার দেখবেন প্রেমের ছবির পরিচালক হিসেবে। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছি আমি। ইচ্ছে আছে, কোরবানির ঈদে ছবিটি মুক্তি দেব।