সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

আসছে অ্যাকশন সিনেমা ‘লীলা’

অনলাইন ডেস্ক :

অ্যাকশন ধাঁচের ‘লীলা’ নিয়ে ঈদুল আযহায় ‘তুফান’ এর মুখোমুখি হচ্ছেন আদর। চ্যানেল আই আয়োজিত ‘ইমামি ফেয়ার হ্যান্ডসাম’ প্রতিযোগিতা থেকে উঠে এসে ‘তালাশ’ ও ‘লোকাল’ দুই ছবি দিয়ে বড়পর্দায় বেশ নজর কেড়েছেন আদর আজাদ। নতুন বছরের প্রথমদিনে এই নায়ক তার নতুন সিনেমার নাম প্রকাশ করলেন। আদর আজাদ জানালেন, তার নতুন সিনেমার নাম ‘লীলা’।

ছবির নাম ঘোষণা করা হয়েছে ‘টিজার’ প্রকাশের মাধ্যমে। যা দেখে আন্দাজ করা গেল, ‘লীলা’ হতে যাচ্ছে পুরোপুরি অ্যাকশন ধাঁচের সিনেমা। পরিচালনা করবেন আলোক হাসান। এর গল্প ও চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। পরিচালক জানান, ‘লীলা’ হচ্ছে চরিত্রের নাম। তাকে ঘিরেই গল্প। অ্যাকশন ধাঁচের ‘লীলা’ প্রসঙ্গে আদর আজাদ চ্যানেল আই অনলাইনকে বলেন, দর্শক আমার কাছে যেমন সিনেমা প্রত্যাশা করেন, এটি তেমন হতে যাচ্ছে। নতুন বছরে প্রথমদিনে নাম ঘোষণার মাধ্যমে জানিয়ে দেওয়া হলো এ কাজটির মাধ্যমে নতুন বছর শুরু করতে যাচ্ছি। আমি কনফিডেন্ট।

‘লীলা’ মুক্তি পাবে আগামী কোরবানির ঈদে। পরিচালক আলোক বলেন, মার্চ নাগাদ শুটিংয়ে যাবো। গল্পটি দুই বছর মাথায় নিয়ে ঘুরছি। এটি আমার নির্মিত প্রথম ছবি হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে আদর আজাদকে নিয়ে ‘নাকফুল’ বানাই। সেটি আগামী ভালোবাসা দিবসে মুক্তি পেতে পারে। তিনি আরও বলেন, নাকফুল রোম্যান্টিক ট্র্যাজেডির গল্প হলেও ‘লীলা’ পুরোপুরি অ্যাকশন গল্পের সিনেমা। দেশের বাইরের অ্যাকশন ডিরেক্টর থাকবে। আদরের সঙ্গে আমার প্রথম সিনেমার কাজের অভিজ্ঞতা দারুণ। তাছাড়া লীলার গল্প এবং ক্যারেক্টারের বয়সের সঙ্গে সে একেবারে উপযুক্ত। এজন্য কাজটি হতে যাচ্ছে। আদর ছাড়াও অন্যান্য কাস্টিংয়ে চমক রাখার চেষ্টা করেছি। সেগুলো আগামীতে একে একে জানানো হবে।