সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ওমরাহ করতে সৌদি আরবের উদ্দেশে শাকিব

অনলাইন ডেস্ক :

সেখান থেকে ফিরে আগামী সপ্তাহে ভারতে ‘দরদ’ ছবির ডাবিংয়ে অংশ নেয়ার কথা। ওমরাহ হজ পালনে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন সুপারস্টার শাকিব খান। মঙ্গলবার দুপুরের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি মক্কা নগরীর উদ্দেশে ঢাকা ছাড়েন। এর আগে একাধিকবার ওমরাহ পালন করেছেন শাকিব খান। ব্যস্ত শিডিউলের মধ্যেও দীর্ঘদিন পর তিনি আবারও মক্কায় গেলেন। ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা আছে জনপ্রিয় এই নায়কের। জানা যায়, ওমরাহ থেকে ফিরেই শাকিব তার অভিনীত প্রথম সর্ব ভারতীয় ছবি ‘দরদ’র ডাবিংয়ে অংশ নিতে ইন্ডিয়া যাবেন। সেখান থেকে ফিরে ‘রাজকুমার’র শুটিং করবেন।

ইতোমধ্যে ছবির বাংলাদেশের অংশের শুটিং অনেকটাই শেষ। জানুয়ারির শেষে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে। গেল বছরটা দারুণ কেটেছে শাকিবের। ব্যক্তি জীবনে সমালোচনা পাশ কাটিয়ে তিনি ‘প্রিয়তমা’ দিয়ে নতুন করে কামব্যাক করেছেন। হিমেল আশরাফের পরিচালনায় আরশাদ আদনানের প্রযোজনায় ছবি ৪১ কোটি টাকা ব্যবসা করে। এটি দেশীয় সিনেমার ইতিহাসে হায়েস্ট গ্রস কালেকশন!

শাকিবের নতুন বছরে তিনটি ছবি আসার কথা আছে। বর্তমানে তিনি ‘রাজকুমার’র শুটিং করছেন। আগামী রোজার ঈদে ছবিটি মুক্তির কথা আছে। অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ মুক্তির কথা আছে ফেব্রুয়ারিতে। এ ছাড়া শাকিবের অ্যাকশন ধাঁচের আরেক ছবি ‘তুফান’ শুরু হবে মার্চ থেকে। যেটি আগামী কোরবানির ঈদে মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফী।