সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আহত ফায়ার ফাইটারদের চিকিৎসা দিতে ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক

 

টঙ্গীর কেমিক্যাল অগ্নি দুর্ঘটনায় আহত ফায়ার সার্ভিস সদস্যদের উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুর থেকে ডা. চং এসআই জ্যাক ঢাকায় এসে পৌঁছেছেন। আহতরা বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর বাসস- এর।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় বার্ন ইনস্টিটিউটে পৌঁছে তিনি মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি আহতদের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

বৈঠকের আগে হাসপাতালের পরিচালককে সঙ্গে নিয়ে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক মো. সায়েদুর রহমানের সঙ্গে মতবিনিময় করেন। এরপর ডা. জ্যাক আহতদের দেখতে যান। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাইলস্টোন স্কুল দুর্ঘটনার পর সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলেরও সদস্য ছিলেন ডা. জ্যাক।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর এ তথ্য জানায়।

এনএনবাংলা/