সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পরিদর্শন

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আরেফীনের নেতৃত্বে বিচার বিভাগের একটি দল আজ শনিবার ভূরুঙ্গামারী থানা পরিদর্শন করেন ।

তিনি পরিদর্শনকালে পুলিশের কাজের দক্ষতা বৃদ্ধি এবং বিচার প্রার্থীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে থানার পুলিশের সকল পর্যায়ের সদস্যদের নির্দেশনা প্রদান করেন।

আজ শনিবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর সাথে ছিলেন,  সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায় ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানসহ অন্যান্যরা।

এসময় অতিথি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।এরপর থানার সকল কর্মকর্তার সঙ্গে পরিচয় পর্ব শেষে বিচারক দল থানার অবকাঠামো ও সুযোগ-সুবিধাসহ হাজতখানা, মালখানা ও বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।

এতে অতিথি থানার প্রসেস রেজিস্টারসহ, ওয়ারেন্ট রেজিস্টার, আলামত রেজিস্টার, ধ্বংসযজ্ঞ আলামত সংক্রান্ত ফাইলপত্রসহ বিভিন্ন কাগজপত্রাদি পরিদর্শন করেন থানার ওসিকে সকল প্রকার রেজিস্টার হালনাগাদ করার তাগিদ দেন।একই সাথে ধ্বংসযজ্ঞ আলামত দ্রুত ধ্বংস করার জন্য প্রয়োজনীয়় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন।এছাড়াও আদালতে বিচার প্রার্থীগণ যেন হয়রানীর শিকার না হন় সে ব্যাপারে ওসিকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন।