সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

নীলফামারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

 

নীলফামারী প্রতিনিধি:

“সাম্য ও সমতায়, দেশ গড়বো সমবায়”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে আজ পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৪।

শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব জ্যোতি বিকাশ চন্দ্র। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

বক্তারা বলেন, সমবায় আন্দোলন হচ্ছে সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক উন্নয়নের অন্যতম হাতিয়ার। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সমবায়ের মূল লক্ষ্য অর্জন সম্ভব।