সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আমাদের সময়ের সম্পাদক হলেন বিসিবি সহ-সভাপতি শাখাওয়াত

 

সাংবাদিক, কলামিস্ট ও করপোরেট ব্যক্তিত্ব মো. শাখাওয়াত হোসেন দৈনিক আমাদের সময়ের সম্পাদকের দায়িত্ব নিয়েছেন । তবে চলতি বছরই তিনি একটি বড় দায়িত্বে দায়িত্বগ্রহণ করেছেন—গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হন তিনি।

গেল মে মাসে আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর, শাখাওয়াত ছিলেন তার তিন উপদেষ্টার একজন। সেই সময় তাকে ক্রিকেট পর্যটন বিষয়ক উপদেষ্টা করা হয়েছিল।

শাখাওয়াত দেশের পর্যটন খাতের একজন সুপরিচিত বিশেষজ্ঞ। তিনি ঢাকার তারকা হোটেল ওয়েস্টিন, শেরাটন ও হানসার পরিচালনা প্রতিষ্ঠান ইউনিক হোটেলস অ্যান্ড রিসোর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বরিশাল বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হন এবং পরবর্তীতে বিসিবি সহ-সভাপতির পদে আসেন। এবার সেই শাখাওয়াত হোসেন নতুন দায়িত্ব হিসেবে হাতে নিলেন দেশের শীর্ষস্থানীয় দৈনিক আমাদের সময়ের সম্পাদকের দায়িত্ব।

শাখাওয়াত হোসেনের সম্পাদকের এই দায়িত্ব দেশের ক্রীড়া ও সাংবাদিকতা ক্ষেত্রের জন্য একটি বড় সংযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

এনএনবাংলা/