সাম্প্রতিক
‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিফাতের জামিন নামঞ্জুর বিরামপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি-গ্রামবাসী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি দিল ইরান সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা ডিএমপির উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি বিদেশ ভ্রমণ: ডলার এনডোর্সমেন্টে নতুন নির্দেশনা বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির
Skip to content

ভূমি কর্মকর্তাদের কাছ থেকে সম্মাননা পেলেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম

ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানিয়েছেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ঢাকা জেলা শাখার নেতৃবৃন্দ। ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি), ভূমি সহকারী কর্মকর্তা ও ভুমি উপ-সহকারী কর্মকর্তাদের সমন্বয়ে আয়োজিত নির্দেশনা মূলক সভা শেষে এই সম্মাননা পদক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ঢাকা জেলার সভাপতি আসাদুজ্জামান খান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিয়া। এ সময় ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন জেলা প্রশাসক ফরিদা খানম এর হাতে সম্মাননা পদক তুলে দেন।
জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সময় ভূমি সেবাকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়ায় ভূমি কর্মকর্তারা তাঁর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এর আগে ২০২৬ সালের এপ্রিলে ঢাকা জেলা প্রশাসক হিসেবে যোগদানের পরও ভূমি অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছিল।
সম্প্রতি ভূমি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ফরিদা খানম নাগরিকদের দ্রুত ও স্বচ্ছ ভূমিসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ভূমি অফিসে কোনো নাগরিক যেন হয়রানি, অনিয়ম, দুর্নীতি বা দালালের দৌরাত্ম্যের শিকার না হন।
ভূমি কর্মকর্তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে ঢাকা জেলার ভূমি ব্যবস্থাপনা ও নাগরিকসেবা আরও গতিশীল হবে।