সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নতুন নায়কের খোঁজে জাজ মাল্টিমিডিয়া

নিজস্ব প্রতিবেদক:

দেশের জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ২০১১ সালে আবদুল আজিজ কোম্পানীটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর অনেক হিট ও সুপারহিট সিনেমা দর্শককে উপহার দিয়েছেন জাজ মাল্টিমিডিয়া। তাদের হাত ধরে এসেছে অনেক নায়ক ও নায়িকা। প্রতিষ্ঠার পর ২০১২ সালের ৫ অক্টোবর তাদের প্রযোজিত প্রথম সিনেমা মুক্তি পায় ‘ভালোবাসার রঙ’। সে সিনেমা দিয়েই যাত্রা করেন বর্তমান সময়ের জনপ্রিয় দুই তারকা বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি। এরপর সিয়াম, পূজা, নুসরাত ফারিয়ারাও জাজের ব্যানারে চলচ্চিত্রে এসে সাফল্য পেয়েছেন। আবারও তারা নতুন মুখের সন্ধানে নেমেছে। খুঁজছে সিনেমার নায়ক। সোমবার জাজ মাল্টিমিডিয়া তাদের ভেরিফাইড ফেসবুক পেজে ‘নতুন নায়ক খুঁজছে জাজ’ শিরোনামে একটি পোস্টে এমনটাই জানালো। জাজের কর্ণধার আবদুল আজিজও একই পোস্ট দিয়ে নায়ক সন্ধানের বিষয়টি জানিয়েছেন। সেখানে বলা হয়েছে যারা নায়ক হতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন। এ ক্ষেত্রে যোগ্যতা হতে হবে ২৩-২৭ বছর বয়স ও উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৯ ইঞ্চি। শিক্ষাগত যোগ্যতা হতে হবে ডিগ্রী পাশ বা অধ্যায়নরত। দেখতে সুদর্শন ও অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। যারা আগ্রহী তারা জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে গিয়ে সংশ্লিষ্ট পোস্টে মেইলের ঠিকানা পাবেন। সেখানে ১ কপি ফুল ছবি ও ১ কপি ক্লোজ ছবিসহ সিভি পাঠাতে হবে। ইমেইল পাঠানোর শেষ সময় ১৫ ডিসেম্বর।