সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন হিমি

অনলাইন ডেস্ক :

অভিনয়শিল্পীদের প্রেম-বিয়ে নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি কি প্রেম করছেন বা বিয়ের কোনো পরিকল্পনা করছেন? স্বয়ং তিনিই এ নিয়ে খোলামেলা কথা বললেন। জানালেন আপাতত বিয়ে নিয়ে তার কোনো পরিকল্পনা নেই। আর প্রেম করার মতো সময়ও নেই। হিমি বলেন, আমার আসলে সময় খুব কম। আমার গ্র্যাজুয়েশন চলছে, তার পাশাপাশি চাকরিতে ঢুকেছি। সবকিছু মিলে সময় পাচ্ছি না। তবে সব ঠিকঠাক থাকলে প্রেমের চ্যাপ্টারে সময় দেবো। যদি কোনো সময় কাউকে ভালো লাগে তাহলে। বিয়ে নিয়ে আপাতত পরিকল্পনা নেই জানিয়ে হিমি বলেন, খুবই ছোট আমি, যদিও লম্বা হওয়ার কারণে অনেকে বড় মনে করেন। এখনই বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই। এদিকে, সম্প্রতি হিমি অভিনয় করেছেন ‘ফ্যামিলি প্রবলেম’ নামের একটি ধারাবাহিক নাটকে। এটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন মাসুদ। ‘সিএমভি স্ক্রিন’ ইউটিউব চ্যানেলে শিগগিরই প্রচার শুরু হবে এর। এ ছাড়া ‘চেরাগের দৈত্য’ শিরোনামের একটি একক নাটকেও অভিনয় করেছেন হিমি। এটি পরিচালনা করেছেন জুয়েল হাসান। বড় পর্দার অভিনয় করা নিয়ে ভাবনার কথাও জানান হিমি। তিনি বলেন, ইচ্ছে আছে ভিন্নধর্মী সিনেমায় অভিনয় করার। সেভাবেই নিজেকে তৈরি করছি। ইতোমধ্যে সিনেমা নিয়ে ক’জন নির্মাতার সঙ্গে কথা-বার্তাও হয়েছে। তবে শতভাগ সন্তুষ্ট না হলে কাজ করবো না। দেখেশুনে এ জায়গাটিতে যাত্রা শুরু করতে চাই।