সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

পূজায় মুক্তি পাবে অরুণা বিশ্বাসের প্রথম সিনেমা

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস। বর্তমানে অভিনয়ে খুব একটা নিয়মিত নন। নাম লিখিয়েছেন পরিচালকের খাতায়। সরকারি অনুদানে তিনি নির্মাণ করেছেন ‘অসম্ভব’ নামের সিনেমা। এর শুটিং শেষ হয়েছে। এখন চলছে ডাবিং। অভিনেত্রী অরুণা নিশ্চিত করলেন, আসছে দুর্গাপূজায় মুক্তি পাবে তার পরিচালনার প্রথম সিনেমা। তিনি বলেন, ‘গত বছরের ২৪ নভেম্বর থেকে আমার প্রথম পরিচালিত ‘অসম্ভব’ সিনেমার শুটিং শুরু করি। ভালোয় ভালোয় দৃশ্যায়ন শেষ হয়েছে। এখন ডাবিং চলছে। শিগগির সিনেমার সব কাজ শেষ করে এটি সেন্সরে জমা দেবো।’ কোনো রকমের সমস্যা না হলে আসছে দুর্গাপূজায় ‘অসম্ভব মুক্তি দিতে চাই। আশা করছি প্রথম নির্মাণে দর্শকের মন ভরাতে পারবো’- যোগ করেন অরুণা। যাত্রাশিল্প ও যাত্রাশিল্পীদের গল্প নিয়ে তৈরি হচ্ছে এ সিনেমাটি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছি যাত্রাশিল্প ও যাত্রাশিল্পীদের নিয়ে একটা গল্প বলতে, যা অনেক দিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। আরও ভালো লাগছে এজন্য যে সাধারণ খুব কম কাজ হয়েছে এমন একটি বিষয় সিনেমার জন্য বেছে নিতে পেরেছি বলে।’ ‘অসম্ভব’ সিনেমায় অভিনয় করছেন আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, সোহানা সাবা, গাজী আবদুন নূর, শাহেদ, তার বিপরীতে স্বাগতা ও অরুণা বিশ্বাস।