সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কোনালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিল চেয়ে হাইকোর্টে রিট

অনলাইন ডেস্ক :

চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘বীর’ চলচ্চিত্রের “তুমি আমার জীবন আমি তোমার জীবন” শিরোনামে গাওয়া গানে কণ্ঠ দিয়ে সংগীতশিল্পী কোনালের পাওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিলের জন্য হাইকোর্টে রিট আবেদন করেছেন শেখ শামীম নামের এক ব্যক্তি। সোমবার (৭ মার্চ) উচ্চ আদালতের সংশ্লিষ্ট শাখায় চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য শেখ শামীমের পক্ষে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খান জিয়াউর রহমান। তিনি নিজেই রিটের বিষয়টি নিশ্চিত করেছেন। রিটে তথ্য মন্ত্রণালয় ও জুড়ি বোর্ডসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।