সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

‘পোড়ামন-৩’ সিনেমার নায়িকা হচ্ছেন প্রেমা

অনলাইন ডেস্ক :

জাজের ব্যবসা সফল দুটি সিনেমা ‘পোড়ামন’ এবং ‘পোড়ামন-২’। এবার এই সিনেমার সিক্যুয়েল ‘পোড়ামন-৩’ নির্মাণ করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। বৃহস্পতিবার (১০ নভেম্বর) ‘পোড়ামন-৩’ সিনেমার নায়িকা প্রেমা ইসলামের ছবি প্রকাশ করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সিনেমার নায়ক এখনও নির্বাচন করা হয়নি। গল্প লেখা শেষ হলে নায়ক ঠিক করা হবে। শুটিং শুরু হবে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে। কাহিনি ও সংলাপ লিখবেন আবদুল আজিজ। পোড়ামন-৩’ সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক রায়হান রাফি। এ তথ্য নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। সিনেমার নায়িকা প্রেমাকে কীভাবে নির্বাচন করলেন-জানতে চাইলে আবদুল আজিজ বলেন, আমাদের সঙ্গে যোগাযোগ করেছে প্রেমা। তারপর তার অডিশন নিয়েছি। এরইমধ্যে তাকে অভিনয়ের যাবতীয় বিষয়ে প্রশিক্ষণও দিয়েছি। সিনেমা নির্মাণের বিষয়ে পরিচালক রায়হান রাফির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি সিনেমার বিষয়ে কিছুই জানি না। আবদুল আজিজ ভাইয়ের সঙ্গে কথা বলে তারপর আমি বিস্তারিত বলতে পারব। এখন সিনেমার বিষয়ে কিছু বলতে পারছি না।’