সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

‘অনুভবে অন্তরে’ নাটকে শিমুল-মৌ

অনলাইন ডেস্ক :

এমন ঘটনা প্রায়শই ঘটে। মানে রং নাম্বরে পরিচয়, অতঃপর সেটি গড়ায় প্রেমে। তেমনই এক ঘটনা ঘটলো এবার ৯০ দশকের জনপ্রিয় দুই মডেল মনির খান শিমুল ও সাদিয়া ইসলাম মৌয়ের জীবনে। টিভি নাটকে বেশ অনিয়মিত এই দুই তারকা মডেলকে নিয়ে নাটক নির্মাণ করলেন হাসান রেজাউল। এর চিত্রনাট্যও তারই। নাম ‘অনুভবে অন্তরে’। এতে অহনা চরিত্রে অভিনয় করেছেন মৌ আর রহস্যময় ফোন কলারের চরিত্রে শিমুল। যেখানে দেখা যাবে শিমুলকে হন্যে হয়ে খুঁজছেন মৌ। নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতার বয়ান এমন, পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে একা থাকে অহনা। একদিন সকালবেলা ছেলেকে স্কুলে দিতে বের হওয়ার সময় তার ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসে। মেসেজ দেখে নাম্বারটিতে ফোন করার পর ওপাশ থেকে সরি বলা হয়। এরপর থেকে মাঝে মাঝেই ওই নাম্বার থেকে মেসেজ আসে। অহনা ফোন করে বিরক্তি প্রকাশ করার পরও একই ঘটনা ঘটতে থাকে প্রতিদিন। কে অহনার সাথে এমন করছে, জানার চেষ্টা করে। কিন্তু ওপাশের মানুষটিকে আবিষ্কার করতে পারে না। আবার রহস্যময় কণ্ঠটি শোনার জন্য নিয়মিত অপেক্ষা করে অহনা। নির্মাতা বলেন, ‘গল্পের এ পর্যায়ে আমরা অহনার মুখোমুখি করি সেই রহস্যময় ব্যক্তিকে। যাকে দেখে রীতিমত চমকে যায় অহনা। শুরু হয়, নাটকের নতুন গল্প। আশা করছি, দর্শকরা মুগ্ধ হবেন গল্পটি দেখে।’ ‘অনুভবে অন্তরে’ প্রচার হবে ১১ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।