সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

নিউ ইয়র্কে মারুফের ৪টি বাড়ি

অনলাইন ডেস্ক :

অভিনেতা কাজী মারুফ দীর্ঘদিন ধরে আমেরিকার নিউ ইয়র্কে বসবাস করছেন। সেখানে তাঁর সঙ্গে থাকেন স্ত্রী ও সন্তান। গত বুধবার মারুফ জানালেন, এখন নিউ ইয়র্কে তাঁর মালিকানাধীন চারটি বাড়ি আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাড়িগুলোর ছবিও প্রকাশ করেন। ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ চারটি বাড়ি নিউ ইয়র্কে। বিশেষ দ্রষ্টব্য : বাংলাদেশের টাকায় বাড়ি কিনিনি। এখানে কষ্ট করে বাড়ি কিনেছি। আমি সব সময় দেশে রেমিট্যান্স পাঠাই। দেশে কিছুই নেই আমার যে দেশ থেকে টাকা নিয়ে আসব। ’ মারুফ জানালেন, দেশের প্রতি তাঁর টান এখনো সমান। ফেসবুক ম্যাসেঞ্জারে কথা হলে তিনি আক্ষেপ করে বলেন, ‘আমারও বাংলাদেশে থাকতে ইচ্ছে করে। মাথার ওপর দিয়ে বিমান উড়ে যেতে দেখলে দেশে ফিরতে মন চায়। কিন্তু পারি না। এই কিন্তুর বেশ কিছু কারণ আছে। বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে আমার বন্ধু ও ভক্তদের সঙ্গে কারণগুলো জানাব। তারা আমার কষ্টটা বুঝবে। দেশের উজ্জ্বল ক্যারিয়ার রেখে, মা-বাবাকে রেখে কেন দূর পরবাসে, তার নিশ্চয়ই কারণ আছে। ’