সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল’

অনলাইন ডেস্ক :

হঠাৎ করেই স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও নির্মাতা রায়হান রাফির ওপর চটেছেন ঢাকাই সিনেমার প্রতিবাদী নায়িকা পরীমণি। গত বুধবার দিবারাত সোয়া ২টার দিকে ফেসবুকে দেওয়া পরীমণির একটি স্ট্যাটাস ঘিরে শুরু হয়েছে জল্পনা। কেননা, সেখানে স্বামী শরিফুল রাজ, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও নির্মাতা রায়হান রাফীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই নায়িকা। সেই স্ট্যাটাসে পরীমণি চিত্রনায়িকা মিমের বিরুদ্ধে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন এবং পরিচালক রায়হান রাফিকে দালাল হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে নিজের স্বামী রাজের উদ্দেশে সতর্ক বাণী দিয়েছেন তিনি। পরীমণি সেই পোস্টে শুরুতেই রায়হান রাফিকে ট্যাগ করে লেখেন, ‘সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি!’ এরপর মিমকে ট্যাগ করে পরীমণি লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ একইভাবে নিজের স্বামী রাজকে ট্যাগ করে এই চিত্রনায়িকা লেখেন, ‘এটা এতদূর গড়াতে দেয়া উচিত হয়নি তোমার।’ মধ্যরাতে কেন পরী এমন পোস্ট দিলেন সে বিষয়ে এখনো স্পষ্ট জানা যায়নি। সময়ের সঙ্গে এই জল্পনার সত্যতা প্রকাশ্যে আসবে, এমনটাই প্রত্যাশা নেটিজেনদের। শুরু থেকেই বিদ্যা সিনহা সাহা মিম আর নিজের স্বামী শরিফুল ইসলাম রাজকে নিয়ে সন্দেহ করে আসছিলেন। তবে কি সত্যি হতে চলেছে পরীর সন্দেহ?