সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

শঙ্কামুক্ত নন অভিনেত্রী শারমিন আঁখি

অনলাইন ডেস্ক :

টেলিফিল্মের শুটিং সেটে আগুনে দগ্ধ অভিনেত্রী শারমিন আঁখি খুব একটা শঙ্কামুক্ত নন। তাঁর শরীরের ৩৫ ভাগ অংশ পুড়ে গেছে (ডিপ বার্ন) সঙ্গে তাঁর শ্বাসনালি পুড়ে গেছে। শারমিন আঁখির শারীরিক অবস্থা জানতে প্রসঙ্গে গণমাধ্যমকে এমনটা জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন। আঁখির স্বামী নাট্য নির্মাতা রাহাত কবির জানিয়েছেন, ‘বার্ন রোগীর শারীরিক অবস্থা ফল করার আশঙ্কা থাকে। এ ধরনের রোগী সেনসেটিভ। পাঁচ থেকে দিন না গেলে অবস্থা বোঝা যাবে না। প্রতিটি মুহূর্ত আমাদের চিন্তা করতে হচ্ছে। অবস্থা এখনো স্ট্যাবল নয়।’ গত রোববার রাজধানীর মিরপুরে একটি টেলিফিল্মের শুটিং সেটে আহত হন শারমিন আঁখি। চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখির মঞ্চে যাত্রা শুরু ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’র মধ্য দিয়ে। পরবর্তীতে টিভি নাটকে কাজ করেও আলোচনায় আসেন তিনি।