সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

‘কথা দিলাম’ সিনেমার ট্রেলার প্রকাশ

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা কেয়া। ভালোবাসা দিবস উপলক্ষে তার অভিনীত সিনেমা ‘কথা দিলাম’ মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা জামশেদ শামীম। এদিকে গত সোমবার মুক্তি উপলক্ষে প্রকাশ পেয়েছে ‘কথা দিলাম’ সিনেমার ট্রেলার। জসিম উদ্দিন আকাশ প্রযোজিত সিনেমাটি নির্মাণ করেছেন রকিবুল আলম রাকিব। সিনেমার সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এ সিনেমার মাধ্যমে এবারই প্রথম একসঙ্গে অভিনয় করেছেন কেয়া ও জামশেদ। গ্রামীণ পটভূমিতে নির্মিত এই সিনেমাটির ট্রেলার মুক্তির পর থেকেই ইতিবাচক মন্তব্য পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নির্মাতা রকিবুল আলম রাকিব সিনেমাটি সম্পর্কে জানান, একসময় বাংলাদেশে গ্রামীণ পটভূমির চলচ্চিত্র ছিল বেশ জনপ্রিয়। নব্বই দশকেও এ ধরনের চলচ্চিত্রের প্রতি দর্শকদের ব্যাপক আগ্রহ ছিল। তবে বর্তমানে এ ধরনের সিনেমা তেমন একটা নির্মিত হচ্ছে না। কিন্তু আমি নতুন জুটি নিয়ে গ্রামীণ গল্পে সিনেমাটি নির্মাণ করেছি। আশা করছি, সবার ভালো লাগবে। ‘কথা দিলাম’ সিনেমার বিভিন্ন চরিত্রে কেয়া-জামশেদ ছাড়া আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, তাহমিনা মনা প্রমুখ। সিনেমায় পাঁচটি গান রয়েছে। গানগুলো লিখেছেন সিনেমাটির প্রযোজক জসিম উদ্দিন আকাশ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এসএই টুটুল, আকাশ সেন, সালমা ও এস কে শানু।