সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

আসছে জুনে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন যেসব তারকা

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশিদের সবচেয়ে বড় আয়োজনের নাম ‘আনন্দমেলা’। প্রতি বছর এই আয়োজনের মাধ্যমে কয়েক হাজার বাঙালির সমাবেশ ঘটে। প্রতি আয়োজনেই বাংলাদেশ থেকে একঝাঁক তারকাশিল্পী অংশ নেন। প্রবাসী আমেরিকানদের নেচে গেয়ে মাতিয়ে আসেন তারা। এবারও হচ্ছে সেই আয়োজন। আগামী (১৭ ও ১৮) জুন অনুষ্ঠিতব্য এবারের আয়োজনে বাড়তি চমকের কথা জানালেন অনুষ্ঠানটির আয়োজক মুহাম্মদ আলী। তিনি জানান, এবারের আয়োজনে চমক হিসেবে থাকছেন একঝাঁক শিল্পী। এরমধ্যে রয়েছেন কুমার বিশ্বজিৎ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, পলাশ প্রমুখ। মুহাম্মদ আলী বলেন, ‘ইতোমধ্যে এই তারকাদের সঙ্গে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। প্রতি বছর অ্যাঞ্জেলেসের বাঙালিরা এই অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করে থাকেন। কারণ, বিশাল পরিসরে এমন আয়োজন আর হয় না। এটা বাঙালিদের মিলনমেলায় পরিণত হয়। এবার এই তারকাদের উপস্থিতিতে নতুন মাত্রা পাবে বলেই আমি বিশ্বাস করছি।’ উপরোক্ত শিল্পীসহ আয়োজনে আরও যোগ দিচ্ছেন আনিকা কবির শখ, নিরব হোসেন, মামনুন ইমন, ফারিয়া শাহরিন, রুবিনা রেজা জুঁই, সামিরা খান মাহি, কেয়া পায়েল প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নীল হুরের জাহান। আয়োজক জানান, অলাভজনক আয়োজন ‘আনন্দমেলা’। মূলত যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের আনন্দ দিতেই এই আয়োজন করা হয়।