সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নতুন চরিত্র নিয়ে হাজির হচ্ছেন তাসনিয়া

অনলাইন ডেস্ক :

চিত্রনায়িকা তানহা তাসনিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ভোলা তো যায় না তারে’ মুক্তি পায় ২০১৬ সালে। এরপর আরও কিছু সিনেমায় অভিনয় করেন তিনি। মাঝে খানিক বিরতি নিয়ে ফের পর্দায় ফিরছেন এই নায়িকা। তবে সিনেমা নয়, এবার তিনি টিভি ধারাবাহিকের অন্যতম চরিত্র হয়ে আসছেন দর্শকদের সামনে। এই দীর্ঘ ধারাবাহিকের নাম ‘আমরা আমরাই’। ২ জানুয়ারি থেকে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে এনটিভিতে। মেহেদী হাসান হৃদয়ের রচনা ও পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, মারজুক রাসেল, মুকিত জাকারিয়া, মাজনুন মিজান, শরাফ আহমেদ জীবন, রোজি সিদ্দিকী, ঊর্মিলা শ্রাবন্তী কর, জিল্লুর রহমান, রিফাত চৌধুরী, ফরহাদ বাবু, সহিদ উন নবী, নীলা ইসলাম, এস কে রতন, শেজাদ ওমর, আইরিন আফরোজ, পাপড়ি পায়েল, শ্রাবন্তী সেলিনা, নিপুণ আহমেদ, রুশো শেখ, মুন্তাকা অর্পণ, খাইরুল আলম টিপু, ফরহাদ লিমন প্রমুখ। নির্মাতা জানান, নাটকে দেখা যাবে ঢাকার একটি ছোট মহল্লার গল্প। সেই মহল্লায় নানা রকম মানুষের বাস। বহুতল বিল্ডিং ছাড়াও আছে অনেক পুরোনো একটা একতলা বাড়ি। একটা চায়ের টং দোকান আর একটা মুদির দোকানও আছে, যেখানে একেক সময় একেক বয়সী মানুষদের ভিড় লক্ষ করা যায়। সেই মহল্লার মানুষের মধ্যে বিবাদ ও ভালোবাসার গল্প দিয়েই সাজানো হয়েছে ‘আমরা আমরাই’।