সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

কড়া বার্তা দিলেন পরী

অনলাইন ডেস্ক :

প্রতি মাসে একমাত্র ছেলে রাজ্যর জন্মদিন ঘটা করে পালন করেন তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনি। কিন্তু ছেলের ১১ মাসের জন্মদিনে রাজকে ছাড়াই পালন করেন পরী। দীর্ঘদিন দাম্পত্য কলহের মধ্যদিয়ে যাচ্ছেন তারা। এরইমধ্যে আগামী ১০ই আগস্ট রাজ্যর বয়স এক বছর পূর্ণ হবে। তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে জমকালো আয়োজনে ছেলের জন্মদিন উদ্যাপন করবেন পরী। রাজধানীর একটি অভিজাত হোটেলে এ আয়োজন করা হবে। ইতোমধ্যে সেই প্রস্তুতিও সম্পন্ন করেছেন পরীমনি।

তবে ছেলের জন্মদিনকে ঘিরে কোনো সাড়া নেই বাবা রাজের। এমনকি রাজ্যর কোনো দায়িত্বই পালন করেন না তিনি। তাই ছেলের জন্মদিনকে ঘিরে এবার রাজের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন এই নায়িকা। পরী বলেন, রাজ্যর এক বছর পূর্ণ হওয়ার অপেক্ষায় ছিলাম। জন্মদিনের সব আয়োজন হিসেবে একাই করছি।

অনেক আগেই আমরা বাবুর প্রথম জন্মদিন পালনের ব্যাপারে অনেক পরিকল্পনা করেছিলাম। অথচ এখন তার দেখা নেই। অনেক দিন ধরেই সে দেশের বাইরে। অনুষ্ঠানের আর এক সপ্তাহ বাকি কিন্তু সে এখনো ফেরেনি। আক্ষেপ করে অভিনেত্রী বলেন, রাজ বাবা হিসেবে অন্তত একটাবার ফোন করে পরামর্শ দিতে পারতো। সেটাও করলো না। তার স্মার্টফোনটি হারিয়ে গেছে। কিন্তু তার আরেকটি ফোনে কল করেছি। কিন্তু সে রিসিভ করেনি, ব্যাকও করেনি। এখন আমি চাই না, রাজ আমার ছেলের জন্মদিনে আসুক।