সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

‘বেদের মেয়ে জোসনা’ সিনেমা নিয়ে যা বললেন আজিজ

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’। মতিউর রহমান পানু পরিচালিত এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা অঞ্জু ঘোষ। জানা যায়, ১৯৮৯ সালের ৯ জুন মুক্তি পেয়েছিল সিনেমাটি। সে সময় এ সিনেমাটি আয় করেছিল প্রায় ২০ কোটি টাকা। তবে সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ এক সংবাদ সম্মেলনে বলেন, “বাংলাদেশে ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমার পর কোনো সিনেমাই ৫ কোটির বেশি আয় করতে পারেনি। ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমায় প্রযোজকের নিট আয় মাত্র ৭ কোটি টাকা।

আব্বাস ভাই (আব্বাস উল্লাহ) ও পিনু ভাই (মতিউর রহমান পিনু) প্রত্যেকে সাড়ে ৩ কোটি টাকা করে পেয়েছে। এটা পিনু ভাই নিজ মুখে আমাকে বলে গেছে।” এদিকে আগামী ২৫ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ৮৩ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত সিনেমা ‘এমআর-৯: ডু অর ডাই’। আবদুল আজিজ সংবাদ সম্মেলনে বলেন, “বাংলাদেশে থেকে ‘এমআর-৯’-এর পাঁচ ভাগের এক ভাগ টাকা উঠবে। তবে এ সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি দেব বলে সেভাবেই বানানো হয়েছে।” তিনি আরও বলেন, ‘আমাদের বক্স অফিস টার্গেট ৭০০ কোটি টাকা। এর মধ্যে আমরা আমেরিকার একটি ওটিটির সঙ্গে ১০০ কোটি টাকায় রাইটস বিক্রির কথা বলে রেখেছি। এ ছাড়া বাংলাদেশ থেকে আমাদের টার্গেট ৫ কোটি টাকা নেট আয়ের।’