সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

আবারও একসঙ্গে রাজ-পরীমণি

অনলাইন ডেস্ক :

অভিমানের বরফ গললো অবশেষে। হলো ঢালিউডের সর্বোচ্চ চর্চিত দম্পতি রাজ-পরীর কাক্সিক্ষত মিলন। বৃহস্পতিবার সকালে সোশ্যাল হ্যান্ডেলে মিলেছে তারই জ¦লজ¦লে প্রতিচ্ছবি। যে ছবিতে দেখা গেছে রাজ্যকে কোলে নিয়ে রাজ-পরীর আবেগী মিলন। অনেকদিন পর কাছে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন শক্ত হাতে। মধুর এই ঘটনাটি ঘটেছে গত রাতে (বুধবার দিবাগত রাত), গানবাংলা টেলিভিশনের দপ্তরে। রাজ-পরী-রাজ্যর এই মিলনের উদ্যোক্তা প্রতিষ্ঠানটির দুই কর্তা দম্পতি কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। বৃহস্পতিবার সকালে ছবিগুলো পোস্ট করে কৌশিক হোসেন তাপস জানান, রাজ্য’র জন্মদিন পালনের জন্য তাদের এই আয়োজন। যে আয়োজনে এসে অভিমানের বরফ গলে রাজ-পরীর।

তবে এ বিষয়ে প্রতিবেদনটি তৈরি করা পর্যন্ত সংশ্লিষ্ট কারও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আগের খবর তো সবারই জানা। পরীর ঘর থেকে রাজের বেরিয়ে পড়া। প্রায় তিন মাস যোগাযোগহীনতা। একাই রাজ্যকে নিয়ে পরীর জীবন ও জন্মোৎসব পালন করা। এবং রাজ্যকে নিয়ে একক লড়াইয়ের ঘোষণাপত্র প্রকাশ। সব মিলিয়ে নেটিজেনরা যখন ধরেই নিয়েছিলেন রাজ-পরীর অভিমানের বরফ আর গলছে না, তখনই এমন খবর ভক্তদের জন্য স্বস্তির বৃষ্টি ঝরিয়ে দিলো। অন্তত ছবিগুলোর নিচের কমেন্ট পড়লে তাই মনে হয়। উল্লেখ্য, চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে ২০২১ সালের অক্টোবরে ঘর বাঁধেন পরী। এরপর গেলো বছরের ১০ আগস্ট তার কোলজুড়ে আসে রাজ্য।