সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন ৮ শিল্পী

অনলাইন ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুক্রবার দেখা করবেন দেশের জনপ্রিয় আটজন অভিনয়শিল্পী। এদের মধ্যে রয়েছেন লিটু আনাম, ফেরদৌস, লাকী ইনাম, সানজীদা প্রীতি, কামরুজ্জামান রনি ও জহুরুল ইসলাম। দেশপ্রধানের সঙ্গে দেখা করার খবরটি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। তবে কেন এই সাক্ষাৎ? এ ব্যাপারে চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে ফোনে পাওয়া যায়নি তাকে। এ দিকে মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক সিনেমা মুক্তি পাচ্ছে ‘১৯৭১ সেইসব দিন’। ইতোমধ্যেই দর্শকদের মাঝে আলোচনা তৈরি করেছে সিনেমাটি।

‘১৯৭১ সেইসব দিন’ সিনেমায় অভিনয় করেছেন দেশের জনপ্রিয় সব তারকারা। এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি নির্মাণও করেছেন হৃদি হক। সিনেমাটির মূল গল্প ভাবনা ড. ইনামুল হকের। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেয়ে বড় আর কিছু হতে পারে না। সেই গল্পটিই বলতে চেয়েছি ‘১৯৭১ সেইসব দিন’ চলচ্চিত্রটিতে। তবে ধারণা করা হচ্ছে ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমাটিকে কেন্দ্র করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অভিনয়শিল্পীদের এই সাক্ষাৎপর্ব হতে যাচ্ছে।