সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

মিউজিক্যাল ফিল্মে ইমতু-নিঝুম রুবিনা

অনলাইন ডেস্ক :

এ প্রজন্মের আলোচিত চিত্রনায়িকা নিঝুম রুবিনা। বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ‘মেঘকন্যা’ সিনেমায় দেখা যায় তাকে। পাশাপাশি নাটক-টেলিফিল্ম, টিভি বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুটে অংশ নিচ্ছেন। এবার মিউজিক্যাল ফিল্মে অভিনয় করলেন তিনি। এতে তার বিপরীতে রয়েছেন ইমতু রাতিশ। এছাড়াও রয়েছেন সাকিন আহম্মেদ। ‘ওরে আবেগ’ শিরোনামের এই মিউজিক্যাল ফিল্মে কণ্ঠ দিয়েছেন সামস। গানের কথা লিখেছেন প্রদীপ সাহা। সুর ও সংগীত করেছেন মহিদুল হাসান। গানটির নৃত্য পরিচালনা করেছেন নুহূ রাজ। রাহুল রওশনের প্রযোজনায় এটি আনাহীতা ইন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ২৪ আগস্ট মুক্তি পাবে।

সম্প্রতি নতুন একটি সিনেমায় নাম লেখিয়েছেন নিঝুম রুবিনা। চলতি বছরে দুটি সিনেমার অধিকাংশ শুটিং শেষ করেছেন তিনি। আজিম খান পরিচালিত ‘দুই মা’ সিনেমায় নিঝুমের বিপরীতে অভিনয় করছেন সাইফ খান। আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’ সিনেমায় তার বিপরীতে রয়েছেন তানভীর তনু। শুটিং শেষে মুক্তির অপেক্ষায় রয়েছে নিঝুম রুবিনার ‘সংসার’ সিনেমাটি। অপূর্ব রানা পরিচালিত এ সিনেমায় সাইমন সাদিকের বিপরীতে দেখা যাবে তাকে। রাহুল রওশন পরিচালিত ‘জানরে’ সিনেমায় শিপন মিত্রের বিপরীতে দেখা যাবে নিঝুম রুবিনাকে।

একই নির্মাতার ‘বেসামাল’ সিনেমাটিও মুক্তির তালিকায় রয়েছে। এ সিনেমায় রিয়াসাদ শুভর সঙ্গে জুটি বেঁধেছেন নিঝুম রুবিনা। সিনেমার পাশাপাশি টিভি নাটক নিয়েও ব্যস্ত সময় পার করছেন রুবিনা। এ অভিনেত্রী জানান, নতুন কয়েকটি ধারবাহিকের কাজ করছেন তিনি। তা ছাড়াও মাসে আট-দশটা একক নাটকে কাজ করছেন তিনি।