সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

সোলসের নতুন গান ‘যদি দেখো’

অনলাইন ডেস্ক :

শের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০ গান প্রকাশের ঘোষণা দিয়েছিল। এরই ধারাবাহিকতায় সোলস তাদের তৃতীয় গান ‘যদি দেখো’ ভিডিওসহ প্রকাশ করেছে। গানটি লিখেছেন সিডনি প্রবাসী ইফতেখার সুজন। সুর ও সঙ্গীত পরিচালনা ও কন্ঠ দিয়েছেন পার্থ বড়ুয়া। যদি দেখো গানটি প্রসঙ্গে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন, ‘কয়েকবছর আগে অস্ট্রেলিয়ায় শো করার সময় আমরা সিডনি প্রবাসী ইফতেখার সুজনের সাথে এই গানটি তৈরি করি। আড্ডার ছলে গান হয়েছে, তাই আমরা নামকরন করেছি আড্ডাবাজি।’

আড্ডাবাজি প্রসঙ্গে এই গায়ক ও সুরকার বলেন, ‘আমরা দেশে এবং বিদেশে কিছু মিউজিশিয়ান,গায়ক-গায়িকা এবং গীতিকারদের সাথে কাজ করেছি। এটি হচ্ছে আমাদের প্রথম প্রয়াস। তাই এটা আড্ডাবাজি-০১।’ গানটির ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও বাংলাদেশে ভিডিওটি একেবারেই অপেশাদারভাবে ধারন করা হয়েছে। আমরা গান শোনাতে চাই,ভিডিও মুখ্য নয়।’ ‘যদি দেখো’ গানটি সোলসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দর্শকরা উপভোগ করতে পারবেন।