সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

জ্যাকুলিনের পরিবর্তে নোরা

অনলাইন ডেস্ক :

প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে বিপাকে রয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। একই ইস্যুতে নাম জড়িয়েছে আরেক অভিনেত্রী নোরা ফাতেহির। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে তীব্র দ্বন্দ্ব তৈরি হয়েছে। গত বছরের ডিসেম্বরে জ্যাকুলিনের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছিলেন নোরা। এবার সেই দ্বৈরথ আরও গাঢ় হলো! যেই সিনেমায় জ্যাকুলিন অভিনয় করার কথা ছিল, সেটি এখন নোরার দখলে! ২০২২ সালের অক্টোবরে অভিনেতা বিদ্যুৎ জামওয়াল ও পরিচালক আদিত্য দত্ত ‘ক্র্যাক-জিতেগা তো জিয়েগা’ নামের একটি ছবির ঘোষণা দেন। প্রযোজনায় অ্যাকশন হিরো ফিল্মস ও পিজেড পিকচারস। ছবিতে বিদ্যুতের সঙ্গে অর্জুন রামপাল ও জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনয় করবেন বলে জানানো হয়। কিন্তু সম্প্রতি ছবিটির প্রযোজনায় পরিবর্তন এসেছে। নতুন করে যুক্ত হয়েছে টি-সিরিজ। আর এর পরই জ্যাকুলিনকে বাদ দিয়ে ‘ক্র্যাক’-এ নেওয়া হয়েছে নোরা ফাতেহিকে।

আগামী অক্টোবরেই ছবিটির শুটিংয়ে অংশ নেবেন ‘দিলবার’ গার্ল। অবশ্য বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি সংশ্লিষ্টরা। বলা হচ্ছে, চূড়ান্ত পর্যায়ের স্পোর্টস-অ্যাকশন ধাঁচের সিনেমা হবে ‘ক্র্যাক’। এতে এক ব্যক্তির জার্নি দেখানো হবে, যিনি মুম্বাইয়ের বস্তি থেকে উঠে এসে আন্ডারগ্রাউন্ড স্পোর্টস বিশ্বে পরিচিতি পায়। এই চরিত্রে অভিনয় করবেন বিদ্যুৎ জামওয়াল। চলতি বছরই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতির অভিযোগে কারাগারে রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জ্যাকুলিন ফার্নান্দেজের। সুকেশের কাছ থেকে বিভিন্ন দামি উপহার পেয়েছেন অভিনেত্রী। এই সূত্রেই আটক হন জ্যাকুলিন। তার বয়ানের সূত্র ধরে মামলায় জড়িয়ে যায় নোরা ফাতেহির নামও। তবে নোরার বিরুদ্ধে গুরুতর কোনো প্রমাণ না পাওয়ায় ছাড়া পেয়ে যান। এরপরই জ্যাকুলিনের ওপর ক্ষুব্ধ হয়ে মানহানির মামলা করেন নোরা। সূত্র: বলিউড হাঙ্গামা