সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

বিকিনি পছন্দ করেন না নুসরত

অনলাইন ডেস্ক :

বলিউডের অভিনেত্রী হিসেবে বর্তমানে বেশ জনপ্রিয় একটি নাম নুসরত ভারুচা। অভিনয় ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি সরব তিনি। প্রায়ই নানান পোশাকে ফটোশুটের ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। তবে বিকিনিতে একেবারেই নাকি স্বচ্ছন্দ্য নন নুসরত। সম্প্রতি এমনটিই জানিয়েছেন ‘প্যায়ার কা পঞ্চনামা’র অভিনেত্রী। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নুসরত ভারুচা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘যখন আমাকে প্যায়ার কা পঞ্চনামা (পার্ট ১)-র একটা পুরো দৃশ্যের সিকোয়েন্স ছিল সৈকতে। কিন্তু ছবিটা দেখলে বুঝবে, ওই সৈকতে আমিই একমাত্র স্কার্ট পরে ঘুরছিলাম, কারণ, আমি সম্পূর্ণ বিকিনি পরি নাই।’ বিকিনি না পরার কারণ ব্যাখ্যা করে নুসরত বলেন, ‘আমি আমার পরিচালককে বলেছিলাম যে আমি বিকিনিতে স্বাচ্ছন্দ্য নই।

কারণ, বিকিনি পরার মতো শারীরিক ও মানসিক কোনোভাবেই আমি ঠিক স্বস্তি বোধ করি না। আর আমার জীবনে কখনও বিকিনি পরিওনি। সুতরাং, আমি জানি না কীভাবে এটা পরে স্বচ্ছন্দ্যে থাকতে হয়। আর তাই আমি প্যায়ার কা পঞ্চনামা (পার্ট ১) বিকিনি পরিনি।’ তবে আবার প্যায়ার কা পঞ্চনামা (পার্ট ২) তে সেই নুসরত ভারুচাকেই বিকিনি পরতে দেখা গিয়েছিল। নুসরতের কথায়, প্যায়ার কা পঞ্চনামার দ্বিতীয় পর্বে আমি বিকিনি পরেছিলাম, সকাল থেকে রাত পর্যন্ত বিকিনি পরে থাকতাম। আমার দিকে কে দেখছে, কে কী ভাবছে এটাকে আমি আর পাত্তা দিইনি।

নিজেকে, নিজের ভাবনাকে ভেঙেছিলাম। আমি পরিচালককে বলেছিলাম এখন আমি বিকিনিতে স্বাচ্ছন্দ্য, এখন কোনোকিছুকে পাত্তা দিই না। এটা আমি করে পেরেছি, সেটা আমার কাছে বড় বিষয় ছিল।’ ২০০৬ সালে ‘জয় সন্তোষী মা’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন নুসরত। ২০১০-এ ‘লভ সেক্স অউর ধোকা’ ছবিতে তাকে দেখা গিয়েছিল। তবে ২০১১ সালে ‘পেয়ার কা পঞ্চনামা’ ছবির হাত ধরেই নিজের পরিচিতি তৈরি করেন।