সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

ডেঙ্গু আক্রান্ত অভিনেত্রী শাহনূর

অনলাইন ডেস্ক :

অভিনেত্রী শাহনূর সম্প্রতি প্রচন্ড জ্বরে আক্রান্ত হন। জ্বরের সঙ্গে তীব্র শরীর ব্যথা। সোমবার চিকিৎসকের পরামর্শ নিতে গেলে তার উপসর্গ দেখেই জানান, ডেঙ্গুর লক্ষণ। পরীক্ষা করান। রক্ত পরীক্ষার পরে ২৪ ঘণ্টা পর মঙ্গলবার বিকেলে জানতে পারেন তিনি ডেঙ্গু আক্রান্ত। আর এদিন সন্ধ্যায় অভিনেত্রী নিজেই সংবাদমাধ্যমে এ তথ্য জানান।

শাহনূর এখন বাসাতেই রয়েছেন। চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা চলছে। শরীরে প্রচন্ড  জ্বর অসুস্থ শরীর নিয়েই শাহনূর বলেন, ‘তিন দিন ধরে প্রচন্ড  জ্বর। আমি খুবই অসুস্থ। ডাক্তার দেখালাম। তিনি লক্ষণ দেখেই বুঝলেন ডেঙ্গু। এখন চিকিৎসা নিচ্ছি। সবাই দোয়া করবেন।’ দুই দশক আগে অভিনয় শুরু করেন শাহনূর। তার পুরো নাম সৈয়দা কামরুন নাহার শাহনূর। তবে ঢাকাই চলচ্চিত্রে শাহনূর নামেই পরিচিত তিনি। চলচ্চিত্রে অভিনয় এছাড়াও তিনি টিভি নাটক ও বিজ্ঞাপনেও কাজ করেন। বর্তমানে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক।