সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বাগদানের ছবি শেয়ার করলেন আরমান মালিক

অনলাইন ডেস্ক :

বাগদানের ছবি শেয়ার করেছেন সংগীত তারকা আরমান মালিক। পাত্রী তার দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফ। সোমবার (২৮ আগষ্ট) সামাজিক মাধ্যমে বাগদানের ছবি শেয়ার করেন আরমান মালিক। ছবিগুলো নিমিষেই ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্স ভরে যায় ভক্তদের শুভকামনা ও ভালোবাসায়। ছবিতে হাঁটু গেঁড়ে আশনাকে প্রপোজ করতে দেখা যায় আরমান মালিককে। তিনটি ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের চিরকালের শুরু।’ আশনা শ্রফ ভারতের একজন জনপ্রিয় বিউটি ব্লগার ও ইউটিউবার।

২০২৩ সালে তিনি ভারতের কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার উপাধি অর্জন করেছেন। আরমান গায়ক এবং সঙ্গীত পরিচালক দেবু মালিক এর পুত্র এবং সঙ্গীত পরিচালক আমাল মালিক এর ভাই। এছাড়াও তিনি খ্যাতনামা সঙ্গীত পরিচালক অনু মালিক এর ভাগ্নে। তিনি একাধারে গায়ক, গীতিকার, রেকর্ড প্রডিউসার, ভয়েজ ওভার আর্টিস্ট, পারফর্মার এবং অভিনয় শিল্পী।

তিনি হিন্দি, তেলেগু, ইংরেজি, বাংলা, কন্নড়, মারাঠি, তামিল, গুজরাটি, পাঞ্জাবি, উর্দু এবং মালয়ালম ভাষায় গান গাইতে পারেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম কয়েকটি হলো, ম্যায় হু হিরো তেরা, তুমহে আপনা বানানে কা, ম্যায় রাহু ইয়া না রাহু এবং বোল দো না জারা। সূত্র: ইন্ডিয়া টুডে