সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ বিজয়ী শ্বেতা

অনলাইন ডেস্ক :

রোববার মুম্বাইয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বেছে নেওয়া হয় মিস ইউনিভার্স মঞ্চের এই ভারতীয় প্রতিনিধিকে। গতবারের বিজয়ী দিভিতা রায় বিজয়ের মুকুট পরিয়ে দেন শ্বেতাকে। দিল্লির মেয়ে সোনাল কুকরেজা ‘মিস ডিভা সুপারন্যাশনাল ২০২৩’-এর খেতাব লাভ করেন। রানার আপ নির্বাচিত হয়েছেন কর্ণাটকের তৃষা শেঠি।

৭২তম মিস ইউনিভার্সে ভারতের প্রতিনিধিত্ব করবেন শ্বেতা। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। চন্ডীগড়ের মেয়ে শ্বেতা শারদার বয়স ২২ বছর। ১৬ বছর বয়সে স্বপ্নপূরণের জন্য মায়ের সঙ্গে মুম্বাই পাড়ি জমান তিনি। সিঙ্গেল মাদার হিসেবে শ্বেতাকে বড় করেছেন তার মা। শ্বেতার জীবনের সবচেয়ে প্রভাবশালী মানুষও তার মা।