সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

তাবলিগ জামাতে যোগ দিলেন পলাশ

অনলাইন ডেস্ক :

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশকে হাবু ভাইয়ের বিয়েতে দেখা যায়নি। কেন? এই প্রশ্ন নানা মাধ্যমেই উঠে আসে। অবশেষে জানা গেল, পলাশ কোথায় ছিলেন। জনপ্রিয় এই অভিনেতা তিন দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন। তাই হাবু ভাই অর্থাৎ চাষী আলমের বিয়েতে উপস্থিত হতে পারেননি। জানা গেছে, পলাশ ছোটবেলা থেকেই তাবলিগ জামাতে যান। এর মাঝে অনেক দিন দূরে ছিলেন। তবে গত ২৪ আগস্ট তিনি তিন দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন। সেখানে তিন দিন ইবাদত শেষে ২৭ তারিখে বাসায় ফিরেছেন।

সম্প্রতি চাষী আলমকে জিজ্ঞেস করা হয়েছিল পলাশ বিয়েতে আসেনি কেন, এর জবাবে এই অভিনেতা বলেন, ‘পলাশ তাবলিগ জামাতে গিয়েছে তিন দিনের জন্য। তাই সে বিয়েতে আসতে পারেনি।’ পলাশ মসজিদের ভেতর ধর্মীয় গ্রন্থ পাঠ করছেন, সামনে মুসল্লিরা বসে শুনছেন। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে গত রাতে ছড়িয়ে পড়ে। এরপর পলাশের সঙ্গে যোগাযোগ করা হলে বৃহস্পতিবার দুপুরে তিনি তাবলিগ জামাতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।