সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

‘অন্তর্জাল’ সিনেমার প্রমোশনাল গান আসছে

অনলাইন ডেস্ক :

দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর। দেশের প্রথম সাইবার থ্রিলার ঘরানার সিনেমা এটি। বুধবার সন্ধ্যা ৭টার দিকে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টে দেখা যায়, সিয়াম ও মিম ‘অন্তর্জাল’ সিনেমার প্রমোশনাল গানের লুকে। এর আগে মঙ্গলবার এফডিসিতে হয়েছে এ সিনেমার টাইটেল গানের দৃশ্যধারণের কাজ। এতে অংশ নেন সিয়াম, মিমসহ সিনেমার বেশির ভাগ অভিনয়শিল্পী। এ গানটি সিনেমায় নয়, মূলত প্রচারে ব্যবহার করা হবে।

জানা যায়, শিগগিরই গানটির প্রচার শুরু হবে। নির্মাতা দীপংকর দীপন পরিচালিত সাইবার যুদ্ধ নিয়ে বাংলাদেশের প্রথম থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। এ সিনেমার গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট। সিনেমাটিতে সিয়াম-মিম ছাড়া আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, এ বি এম সুমন, সুনেরাহ্ বিনতে কামাল প্রমুখ।