সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস

 

রাজধানীর বনানীতে একটি ১১ তলা বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভবনটির সর্বোচ্চ তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেন্টার বিষয়টি নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বনানীর কাঁচাবাজার এলাকার ১২ নম্বর সড়কের ৪৪ নম্বর বাসার ১১ তলায় আগুন লাগে। খবর পেয়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। পরবর্তীতে আরও একটি ইউনিট যুক্ত হলে মোট তিনটি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানা গেছে।

ঘটনাস্থলটি সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে অবস্থিত।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্যও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

এনএনবাংলা/