সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

জিরো পয়েন্ট থেকে সদরঘাট সড়কে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রসাশক আব্দুস সালাম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পল্টনে মেট্রোরেল স্টেশনের নিচে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্দোগে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, “মতিঝিলে বেলা চারটার পর নাইট মার্কেট চালু হয়েছে। সেখানে নির্দিষ্ট সময়ের জন্য হকার বসবে। সপ্তাহে সাতদিন তাদেরকে সব জাগয়ায় বসতে দিত পারবো না। এটা তাদেরকেও মানতে হবে। নিয়মের অনুযায়ী, পরিষ্কার-পরিচ্ছন্নতা অনুযায়ী তাদের বসতে হবে। দক্ষিণ সিটি পুরান ঢাকায় অবস্থিত হওয়ায় এ শহর পরিকল্পিত শহর গড়ে ওঠেনি। ফলে, যেখানে-সেখানে ভাসমান দোকান, কারখানা গড়ে উঠেছে। ভাসমান দোকান, ও ফুটপাতেট দোকানগুলো পরিবেশ দূষণ করছেন।”

আব্দুস সালাম বলেন, ‘সারাদেশে প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৩ লাখ বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছে, যেখানে এরই মধ্যেই ৭০ হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে।”

প্রধানমন্ত্রীর পরিবেশ সুরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান আছে উল্লেখ করে আব্দুস সালাম বলেন, “পর্যায়ক্রমে নগরের সব ফ্লাইওভারের নিচে গাছ লাগানো হবে”। তিনি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য ব্যবসায়ী ও অফিস কর্মকর্তাদের সতর্ক করেন।

এনএনবাংলা/এফএস