সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

শাহজালালে উড়োজাহাজের আসনের নিচে মিললো ২০ কোটি টাকার স্বর্ণের বার

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস হাউস, ঢাকা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। 

এসব স্বর্ণের ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি, এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ কামরুল হাসান।

কামরুল হাসান বলেন, বুধবার (০২ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা জানতে পারেন, শাহজালাল বিমানবন্দরে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে (এফজেড-৫২৩) সোনা চোরাচালান হচ্ছে। বিমানবন্দরে কর্মরত কাস্টমস হাউস, ঢাকার কর্মকর্তা ও কর্মচারীরা বিমানের অভ্যন্তরে রামেজিং বা বিশেষ তল্লাশির জন্য সেখানে উপস্থিত হন। তখন বিমানটি যাত্রীবিহীন অবস্থায় পাওয়া যায়। এ সময় ফ্লাইটের একটি সিটের নিচে স্কচটেপ দিয়ে মোড়ানো মালিকহীন অবস্থায় ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে।

এনএনবাংলা/এফএস