সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

সৌদির কিং খালিদ বিমানঘাঁটিতে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ছবি: নিউ নেশন অনলাইন

সৌদি আরবের সামরিক স্থাপনা লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেনে সৌদি আরবের চালানো বিমান হামলার জবাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। খবর এএফপি’র।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, সৌদি আরবের খামিস মুশাইতে অবস্থিত কিং খালিদ বিমানঘাঁটি ছিল তাদের হামলার অন্যতম লক্ষ্য। বিমানঘাঁটির হ্যাঙ্গার, রাডার, রানওয়ে ও গোলাবারুদের গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। এসব স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন হুতিদের এই মুখপাত্র।

হামলার আগে সৌদি আরবের সিভিল ডিফেন্সের পক্ষ থেকে খামিস মুশাইত ও আবহা শহরে সতর্কবার্তা জারি করা হয়। খামিস মুশাইতের এক বাসিন্দা এএফপিকে জানিয়েছেন, তিনি তীব্র বিস্ফোরণের শব্দ শুনেছেন। এরপর সেখানে আগুন ধরে যায় এবং দীর্ঘ সময় ধরে তা জ্বলতে দেখা যায়।

ইয়াহিয়া সারের অভিযোগ, গত পাঁচ দিনে সৌদি আরব ইয়েমেনে ৩০০টির বেশি বিমান হামলা চালিয়েছে। খামিস মুশাইত ও তাইফ বিমানঘাঁটি থেকে এসব হামলা পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছে হুতি গোষ্ঠী।

এদিকে দুই পক্ষের চলমান উত্তেজনার মধ্যে লোহিত সাগরের উপকূলীয় এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করেছে হুতিরা। বাব এল-মান্দেব প্রণালিতেও তাদের নিয়ন্ত্রণ জোরদার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হরমুজ প্রণালি বন্ধ থাকায় এতদিন বাব এল-মান্দেব প্রণালি সৌদি আরবের তেল রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

এনএনবাংলা/